রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

হজযাত্রীদের ভিসা ও ফ্লাইট নিয়ে এতো জটিলতা কেনো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে হজ যাত্রীদের ভিসা জটিলতার পর  এখন ফ্লাইট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা জটিলতার কারণে যাত্রী কম থাকায় আজও একটি ফ্লাইট বাতিল হয়েছে। সবমিলিয়ে এখনো পর্যন্ত ১৯টি ফ্লাইট বাতিল হলো।

হজের শেষ ফ্লাইট ২৬শে আগস্ট। কিন্তু মোট হজ যাত্রীর তিন ভাগের দুভাগই এখনো বাকি রয়ে গেছে।

এ বছর হজ যাত্রীর সংখ্যা এক লক্ষ ২৭ হাজারের মতো। যার মধ্যে মোটে এক তৃতীয়াংশ এখনো পর্যন্ত যেতে পেরেছেন।

অর্থাৎ ৮৬০০০ হজ যাত্রী এখনো যেতে পারেননি।

রোববার পর্যন্ত মোট ৫৯ হাজারের মতো হজ যাত্রীর এখনো ভিসাই বাকি। সেটি এখনো উদ্বেগের বিষয়।

সরকার অগাস্টের ১৭ তারিখের মধ্যে ভিসা সম্পন্ন করার সময় বেধে দিয়েছে।

কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইট নিয়ে গোলযোগের আশংকার মধ্যেই এজেন্সিগুলো বলছে, বাংলাদেশে থেকে শুধু দুটো এয়ারলাইন্সের হজ যাত্রী নিয়ে যাওয়ার অনুমোদন রয়েছে।

আর সেই দুটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারওয়েজ।

১৭ তারিখের পর হজে যাওয়ার সৌদি ভিসা মিলবে না

মাত্র দুটি বিমান কোম্পানি এত হজ যাত্রীর জন্য ফ্লাইটের সময়সূচী শেষমুহুর্তে দিতে পারবে কিনা তা নিয়ে আশংকা তৈরি হয়েছে।

হজ এজেন্সিগুলোর সমিতি হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলছেন, ‘সৌদি আরবের একটি নিয়ম হলো ঢাকা বা চট্টগ্রাম থেকে সরাসরি সৌদিতে হজের ফ্লাইট যেতে হবে। অর্থাৎ অরিজিন কান্ট্রি থেকে গন্তব্যে সরাসরি ফ্লাইট। শুধুমাত্র বিমান ও সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে সরাসরি সৌদি ফ্লাইট পরিচালনা করে। এটাই আমাদের বলা হয়।’

মি. হোসাইন বলছেন, শুধু দুটি এয়ারলাইন্সের হজ যাত্রী বহনের নিয়ম বদলানো এখন খুবই দরকার।

তিনি বলেন, ‘থার্ড ক্যারিয়ার অর্থাৎ যেমন মধ্যপ্রাচ্য-ভিত্তিক অন্য এয়ারলাইন্স। তারা হয়ত তাদের নিজেদের দেশে আগে যাবে তারপর সৌদি আরব। সেরকম বিমান কোম্পানির মাধ্যমে হজ যাত্রী বহনের অনুমোদন দেয়া উচিত। এতে করে ভাড়ায় প্রতিযোগিতা তৈরি হবে এবং অনেক বেশি হজ যাত্রী বহন করা যাবে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন অবশ্য বলছেন, সৌদি সরকারের করা নিয়ম তারা এখনই বদলাতে পারছেন তা তবে এবার হজ যাত্রীদের যাতে শেষ মুহূর্তে ফ্লাইট সংকট না হয় সেজন্য সৌদি বিমান কর্তৃপক্ষের কাছে ২০টি ফ্লাইটের স্লট চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের উড়োজাহাজ রেডি আছে। নতুন একটা জাহাজ ইতিমধ্যেই এসেছে। আগামীকাল ও পরশুর মধ্যে আরো দুটো আসবে। কিন্তু ভিসা যদি না হয় আর যাত্রী যদি না হয় তাহলে তো ফ্লাইট পরিচালন করা যায়না।’

 

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ