রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

খালেদার ব্যাংক হিসাব চাইল এনবিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত বছরের ব্যাংক হিসাব চাইল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর অঞ্চল ৮’র উপকর কমিশনার মো. সফিউল আজম স্বাক্ষরিত চিঠি বৃহস্পতিবার ব্যাংকগুলোয় পৌঁছেছে। ১৭ আগস্টের মধ্যে ব্যাংকগুলো থেকে হিসাবের তথ্য পাঠাতে হবে।

এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়, ‘বেগম খালেদা, পিতা : মরহুম ইস্কান্দার মজুমদার, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, টিআইএন নম্বর ১৭৩৯৩৯৫৬৭২৯৭/সার্কেল ১৬৩। বাড়ি নং এনইডি-১, রোড নং ৭৯, গুলশান-২ ঢাকা। ২০১০ সালের ১ জুলাই থেকে এই চিঠি পাওয়া পর্যন্ত সমস্ত হিসাব, লেনদেনের তথ্য সাত দিনের মধ্যে জানাতে হবে।’

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৩ (এফ) অনুসারে এ হিসাব তলব করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করেছিল এনবিআর। ওই সময়ে খালেদা জিয়ার নিজ নামে বিভিন্ন ব্যাংকের ৮টি হিসাব জব্দ করা হয়। তখন হিসাব জব্দ করা হলেও প্রতিমাসে খরচের জন্য সব হিসাব মিলে ৫০ হাজার টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমানে ওই সীমা বহাল রয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ