সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শায়খুল কুরআন কারী বেলায়েত রহ. এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নূরানী পদ্ধতিতে শুদ্ধ কুরআন শেখানোর কারিগর, নূরানী পদ্ধতির প্রবর্তক, শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত রহ.এর কর্মময় জীবন বিষয়ে আলোচনা সভা আজ সোমবার বিকালে চাঁদপুরের শাহরাস্তির বেলায়েতনগরের মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এ দেশের প্রথম নূরানী শিক্ষা প্রতিষ্ঠান- নূরানী তালিমুল কুরআন মাদরাসা এবং নূরানী তালিমুল কুরআন বোর্ড চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর (অব.) রফিকুল ইসলাম-বীর উত্তম, এমপি, বিশেষ অতিথি হাজীগঞ্জ ঐতিহাসিক জামে মসজিদের খতিব, মুফতি আব্দুর রউফ, চাঁদপুরের মহামায়া মাদরাসার শায়খুল হাদিস মুফতি জাফর আহমদ, নূরানী তালিমুল কুরআন বোর্ড এর পরিচালক, মাওলানা কলিমুল্লাহ জামিল হুসাইন, নূরানী তালিমুল কুরআন বোর্ড এর পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি, মাওলানা হুসাইন আহমদ সভার আহ্বায়ক হাফেজ আতাউল্লাহ খান-কুরআনপ্রেমিক এই মনীষার বরকতময় জীবন আলোচনায় সবার উপস্থিতি কামনা করেছেন।

গত ২৪ জুন বাংলামাটির এই প্রবাদপুরুষ, কুরআনের নন্দন কাননের মালি-শাইখুল কুরআনখ্যাত কারী বেলায়েত রহ. নিজ বাসভবনে ইন্তেকাল করেন।দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে আছে তার নুরানি পদ্ধতির খুশবো।

-এজেড

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ