রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্যে সেনা ও বিমানবাহিনী মোতায়েনের দাবি: খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারী বর্ষন আর ভারতের গজলডোবায় বাঁধের গেট খুলে দেয়ায় উজান থেকে আসা ঢলের পানিতে দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, ঠাকুরগাও, নীলফামারী, জামালপুর নেত্রকোনাসহ বাংলাদেশের উত্তরা লে সৃষ্ট ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত: ২৮ জন নিহত ও লক্ষ লক্ষ মানুষ মানুষ পানিবন্দী হয়ে পড়ায় খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন,

বন্যাকবলিত দিনাজপুর, কুড়িগ্রামসহ উত্তরা লের পানিবন্দী লাখো মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। মহাসড়ক ও রেললাইন ডুবে যাওয়ায় দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ইতোমধ্যেই সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার কারণে বহু মানুষ মারা যাচ্ছে। গবাদী পশু ভেসে যাচ্ছে। বন্যার পানি এখনো হুহু করে বাড়ছে। আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যাকবলিত এলাকায় সরকারের ত্রাণ ও উদ্ধার তৎপরতা নেই বললেই চলে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ফুসরত সরকারের নেই। সরকার ব্যস্ত নিজেদের গদি রক্ষার জন্যে। এ অবস্থায় উত্তরা লের বন্যাকবলিত মানুষ চরম অনিশ্চয়তা ও দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে।

বিবৃতিতে নেতৃদ্বয় দিনাজপুর, কুড়িগ্রামসহ উত্তরা লের বন্যাকবলিত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্যে অবিলম্বে সেনা ও বিমানবাহিনী মোতায়েনের দাবী জানান। বন্যার কারণে আর যাতে কোন মানুষ মারা না যায় সেজন্যে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সাথে বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনসহ সমাজের সামর্থবান মানুষদেরকে দেশের বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ