শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

রাজধানীর আশেপাশে পানি বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকার আশপাশের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ধলেশ্বরীর এলাসিন পয়েন্টে আগের দিনের তুলনায় পানি পাঁচ সেন্টিমিটার বেড়ে গতকাল শুক্রবার বিপদসীমার ১১২ সেন্টিমিটার ওপরে ছিল।

অন্যদিকে, লাখপুর পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি আগের দিনের চেয়ে ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুসারে, ১৯টি নদীর পানি ২৮টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। ৪৬টি নদ-নদীর পানি কমেছে, আর বেড়েছে ৪৩টির। তবে বিশেষজ্ঞরা জানান, যেসব নদ-নদীর পানি কমেছে সেগুলো এখনো বিপদসীমার ওপরেই রয়েছে। আবার উত্তরে যতটুকু কমেছে তার তুলনায় মধ্যাঞ্চলে পানি বেশি বেড়েছে।

এছাড়া পানি আবারও বাড়তে পারে উল্লেখ করে বন্যা বিশেষজ্ঞ মো. সেলিম ভূইয়া জানান, ভারতের কোনো কোনো অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা থাকায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে কমে যাওয়া নদ-নদীর পানি আবার বাড়তে পারে। এ ছাড়া দুই দিন পরই অমাবস্যা। ফলে পানি সাগরে নামতে বাধা পাবে।

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, গঙ্গা ও পদ্মার পানি আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে। আর কমবে ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা, সুরমা ও কুশিয়ারার পানি।

এছাড়া, শীতলক্ষ্যার পানিও একটু একটু করে বাড়ছে। তবে বন্যা মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ