বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আ'লীগ যতদিন ক্ষমতায় থাকবে, জনগণ অনাকাংখিত সমস্যায় ভুগবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে জনগণ যাতে অনাকাংখিত সমস্যায় না ভোগে সে জন্য তার সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আপনাদের সরকার। কাজেই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, জনগণ কোনো অনাকাংখিত সমস্যায় ভুগবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে কুড়িগ্রামের পাংগারানী লক্ষীপ্রিয়া স্কুল এন্ড কলেজ ময়দানে স্থানীয় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসমাগ্রি বিতরণের পূর্বে এক সমাবেশে ভাষণ কালে একথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, যেকোন প্রাকৃতিক দুর্যোগে আমরা আAdd Newপনাদের পাশে থাকবো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমার আর ছোট বোন শেখ রেহানার কোনো উচ্চাভিলাষ নেই।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু যে দেশকে স্বাধীন করেছেন, সে দেশের জনগণের কল্যাণ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করছি’।

সমাবেশে আরো বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক বি এম মোজাম্মেল হক এমপি, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারমান জাফর আলী প্রমুখ।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার যেকোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি মোকবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি বন্যায় প্রাণ হানিতে গভীর শোক প্রকাশ করে বলেন, ভবিষ্যতে প্রাণহানির সংখ্যা কমে আসবে, যখন জনগণ বন্যার পূর্বাভাস সম্পর্কে জানতে পারবে।

শেখ হাসিনা বলেন, পরবর্তী ফসল না আসা পর্যন্ত সরকার ক্ষতিগ্রস্তদের মাঝে বীজ ও অন্যান্য কৃষি সামগ্রী বিনা মূল্যে বিতরণ করবে।

তিনি বন্যা দুর্গতদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

প্রধানমন্ত্রী যে সমস্ত এনজিও ক্ষুদ্র ঋণ দিয়ে দরিদ্র মানুষের ঋণের উপর অতিরিক্ত সুদ আরোপ না করার আহবান জানান প্রধানমন্ত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ