রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

‘ট্রাম্পকে হত্যা করা হোক’ টুইট করে পদত্যাগে বাধ্য মার্কিন সিনেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করতে হল ডেমোক্রেট দলের মিসৌরির সিনেটর মারিয়া চ্যাপেলে-নাদালকে।

তিনি লিখেছিলেন, আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করা হোক।

মারিয়ার এমন মন্তব্যের কারণে তার ওপর তীব্র চাপ বাড়তে থাকে। একপর্যায়ে মারিয়া পদত্যাগে বাধ্য হন। পরে অবশ্য এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন মারিয়া।

রবিবার প্রকাশ্যে ট্রাম্প ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। মারিয়া বলেন, ‘আমি ভুল করেছি। এর আগে কখনও এমন ভুল করিনি। এ থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি। ’ তিনি আরও বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনার ও আপনার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। ’

মারিয়া বলেন, আমি যা লিখেছিলাম, আসলে তা বোঝাতে চাইনি। সেন্ট লুইস থেকে কেউ একজন আমার প্রতিক্রিয়া চাইলে আমি এমন মন্তব্য করেছিলাম। তিনি আরও বলেন, অনেক মানুষ এখন শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের ভয়ে ভীত। তাদের কারণে মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। মারিয়া ফেসবুকে ট্রাম্পকে নিয়ে ওই পোস্ট দেয়ার অল্প সময়ের মধ্যে তা মুছে দেন। কিন্তু ততক্ষণে ওই পোস্টের স্ক্রিন শট ছড়িয়ে পড়ে ফেসবুকে। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসে। চারদিক থেকে চাপ বাড়তে থাকে। ফলে পদত্যাগ করতে বাধ্য হন মারিয়া।

রাজধানীর যেসব স্থানে বসছে কুরবানির হাট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ