রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

চীনে চালু হচ্ছে সবচেয়ে দ্রুত গতির ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের দ্রুতগতির বুলেট ট্রেনগুলো আবার ট্র্যাকে ফিরে আসছে।  ফুশিং নামের এই ট্রেনগুলোর সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছিল ২০১১ সালে প্রতি ঘণ্টায় ৩০০ কি.মি। কিন্তু তার আগে দুটি ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রী মারা যায়।

আগামী সপ্তাহ থেকে এসব ট্রেনের কয়েকটিকে আবার চালু করা হবে। এবং এবার সেগুলো চলবে আরও দ্রুত গতিতে - ঘণ্টায় ৩৫০ কি.মি. গতিবেগে। এর ফলে বেইজিং থেকে সাংহাইয়ের যাত্রার সময় এক ঘণ্টা কমে যাবে।

সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে সাতটি বুলেট ট্রেনকে সর্বোচ্চ গতিবেগে চলাচলের অনুমতি দেয়া হবে। এই ট্রেনগুলোতে উন্নত মনিটরিং প্রযুক্তি বসানো হয়েছে। জরুরি সংকেত বেজে ওঠার সাথে সাথে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে গতি কমাবে, নয়তো একেবারে থেমে যাবে।

রেল কোম্পানিগুলো রেলপথেরে উন্নয়নের জন্য কাজ করছে যাতে এসব ট্রেন ঘণ্টায় ৪০০ কি.মি. বেগে চলতে পারে। চীনের মোট রেলপথ ১৯,৯৬০ কি.মি. লম্বা বলে অনুমান করা হয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ