বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ ব্যবস্থাপনার রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে। ওই অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষর হবে ৮ নভেম্বর।

২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এছাড়া সৌদি আরবের নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন আর্থিক ও সেবা সংক্রান্ত কার্যক্রমও নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ই-ওয়ালেটে অর্থ স্থানান্তর কার্যক্রম।

নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, আবাসন (মক্কা ও মদিনার হোটেল), ক্যাটারিং ও পরিবহনসহ সেবা প্যাকেজ গ্রহণের চুক্তি ২০২৬ সালের ২৯ জুলাই থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। একই সময়ে হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭-এর মধ্যে।

এছাড়া হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও ডকুমেন্টেশন সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী হজ কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ