বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

আলহামদুলিল্লাহ আমি মুসলিম, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছি: আয়ুশ মালিক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের উত্তর প্রদেশের শামলি অঞ্চলের ৩০ বছর বয়সী আয়ুশ মালিকের ইসলাম গ্রহণ কেন্দ্র করে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জোর ও প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় ২ মুসলিমের বিরুদ্ধে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আয়ুশ মালিক মিডিয়ার সামনে মুসলিমদের উপর আরোপিত অভিযোগ প্রত্যাখান করেছেন এবং তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

ভিডিওতে সাংবাদিকদের আয়ুশ মালিক বলেন, ‘আমাকে কোনোভাবেই জোর করা হয়নি বা প্রতারণার ফাঁদে ফেলা হয়নি। ইসলাম সম্পর্কে ছোটবেলা থেকেই আমার জানাশোনা ছিল। নিজের ভালো লাগা থেকেই আমি এ ধর্ম গ্রহণ করেছি। এখন আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ।’

আয়ুশ হঠাৎ করে উগ্রপন্থী হয়ে ওঠা বা সম্পত্তির লোভে পড়ার দাবিগুলো দৃঢ়ভাবে খণ্ডন করে বলেন, ইসলামের পথে তাঁর যাত্রা ছিল ধীরগতির, যা বছরের পর বছর ধরে অধ্যয়ন ও চিন্তাভাবনার মধ্য দিয়ে এগিয়েছে। এমন নয় যে একদিন হঠাৎ করে আমার বোধোদয় হলো, আর আমি হুট করেই ইসলাম গ্রহণ করে ফেললাম। মূলত, ডক্টর ইসরারকে অনুসরণ করতে আমাকে কেউ বাধ্য করেনি। আমি তাঁর ভিডিওগুলো পছন্দ করি, তাই কথাগুলো মেনে চলি।’

আয়ুশ আরও জানান, ফেব্রুয়ারিতে তিনি তাঁর পরিবারকে ইসলাম গ্রহণ ও নিকাহের কথা জানিয়ে স্পষ্টভাবে বলে দেন যে, বাবার সম্পত্তিতে তার কোনো আগ্রহ নেই। তার ভাগের সম্পত্তি তিনি তার মা ও বোনদের মধ্যে ভাগ করে দেওয়ার প্রস্তাব দেন।

বিচ্ছেদ সত্ত্বেও আয়ুশ উভয় পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করে ভিডিওতে বলেছেন, ‘ওরা আমার পরিবার এবং আমি উভয় পক্ষকেই ভালোবাসি। আমি এক পক্ষকে ছেড়ে অন্য পক্ষের সাথে থাকতে পারি না।’

সূত্রে জানা যায়, আয়ুশের বাবা দেবরাজ মালিক একাধিক শোরুমের মালিক ও একজন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী। ছেলে আয়ুশের ইসলাম গ্রহণের বিষয়ে তিনি পুলিশকে জানিয়ে তিনি স্থানীয় ২ মুসলিম—চাঁদনী কোরেশি ও তার বাবা ইসলাম কোরেশি ব্যাপারে অভিযোগ করে মামলা দায়ের করেন।

দেবরাজের অভিযোগ, পারিবারিক সম্পত্তিতে প্রবেশাধিকার পাওয়ার জন্য তার ছেলেকে ফাঁদে ফেলেছে অভিযুক্ত মুসলিম তরুণী ও তার বাবা।

সূত্র থেকে জানা যায়, অভিযুক্ত চাঁদনী একজন জিম প্রশিক্ষক। জিম কেন্দ্র করে আয়ুশের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়। আয়ুশের বাবা দেবরাজ তাদের চাঁদনী ও বাবার বিরুদ্ধে মামলা দায়ের করলে শামলি পুলিশের হাতে গ্রেপ্তার করে বিচারিক হেফাজতে পাঠায়।

সূত্রে আরও জানা যায়, দেবরাজ মালিক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তাঁর তিন বিবাহিত কন্যা ও এক পুত্র । পরিবারের দাবি, কনিষ্ঠ পুত্র আয়ুশ নিজেকে দূরে সরিয়ে নিয়েছে এবং এখন লম্বা দাড়ি, ইসলামিক টুপি ও কুর্তা-পাজামা পরে থাকে। পরিবারের সাথে ন্যূনতম যোগাযোগ রাখে।

পুলিশ জানিয়েছে, আয়ুশ মালিক প্রয়াত পাকিস্তানি আলেম ড. ইসরার আহমেদের শিক্ষার প্রতি আগ্রহী ছিল, যাঁর কোরআনের ব্যাখ্যার ভিডিও দক্ষিণ এশিয়ার অনেককে প্রভাবিত করেছিল।

আয়ুশ মালিকের এই ঘটনা ব্যক্তিগত বিশ্বাস, পারিবারিক প্রত্যাশা এবং আন্তঃধর্মীয় সম্পর্কের জটিল দিকগুলো তুলে ধরে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: মুসলিম মিরর

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ