বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

আজ থেকে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে সংলাপের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সকাল ১০টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে প্রথম সংলাপ হওয়ার কথা থাকলেও দলটি সংলাপে অংশ নিচ্ছে না। তবে বিকেলে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে ইসির সংলাপ হবে।

ইসি সূত্র জানায়, নিবন্ধিত দলগুলোর মধ্য থেকে নিবন্ধনক্রম অনুযায়ী শেষের দিক থেকে পর্যায়ক্রমে দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

২৪ আগস্ট সকালে বিএনএফ, বিকেলে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট),
২৮ আগস্ট বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও খেলাফত মজলিস,
৩০ আগস্ট বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা,
১০ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ,
১২ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী ঐক্যজোট,
১৪ সেপ্টেম্বর কল্যাণ পার্টি ও ইসলামিক ফ্রন্টের সঙ্গে সংলাপের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ