রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ধর্ষক রাম রহিম সিংয়ের সাজা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল ভারতে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু বাবা গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণার করা হবে।সাজা ঘোষণার জন্য সোমবার জেলের ভেতরেই আদালত বসছে। রায়ের প্রতিক্রিয়ায় কোন ধরণের সহিংসতা সৃষ্টি না হয়, সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে সরকার।

৫০ বছর বয়সী বাবা গুরমিত রাম রহিম সিংকে এখন বন্দি রাখা হয়েছে রোহটাকের সানোরিয়া জেলে, যেটি রোহটাক শহর থেকে দশ কিলোমিটার দূরে।

বাবা গুরমিত রাম রহিম সিংয়ের আশ্রম, 'ডেরা সাচ্চা সওদা'-র ভক্তদের রোহটাক বা তার আশেপাশে কোথাও ঘেঁষতেই দেওয়া হচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।

রোহটাকের পুলিশ প্রধান নভদীপ সিং ভির্ক জানান, সোমবার রোহটাককে শান্তিপূর্ণ রাখতে জেলায় মোট ২৮ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রয়োজনে প্রস্তুত রাখা হচ্ছে সেনাবাহিনীকেও।

এদিকে ডেরা সচ্চা সওদা-র মূল আশ্রম যেখানে, সেই সিরসা-তেও ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

এক হাজার একর জুড়ে বিস্তৃত ওই ডেরার ভেতরে প্রায় হাজার তিরিশেক ভক্ত আদালত তাদের 'পিতাজি'র বিরুদ্ধে সোমবার কী রায় দেয়, তা শোনার জন্য অধীর উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছেন।

এর আগে হরিয়ানার পাঁচকুলাতে শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার হাজার হাজার ভক্ত হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন, ট্রেন-বাসও জ্বালিয়ে দেওয়া হয়।

সেদিনের সহিংসতায় অন্তত ৩৫জন নিহত ও আরও বহু লোক জখম হওয়ার পর অভিযোগ ওঠে, হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সোমবার যাতে সেদিনের ঘটনার পুনরাবৃত্তি না-হয়, তার জন্য চরম সতর্কতা নেওয়া হচ্ছে। সূত্র- বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ