শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জাপানের উপর দিয়ে উত্তর কোরীয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নতুন কিছু নয়। এবার তার সঙ্গে যোগ হলো নতুন উপসর্গ। জাপানের ভূমির উপর দিয়েই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। ক্ষেপনাস্ত্রটি জাপানের আকাশ সীমা অতিক্রম করে সাগরে যেয়ে পড়েছে।

আজ সকালে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

জাপানের কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেয়ার কোনো চেষ্টা করে নি। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনাকে 'নজিরবিহীন হুমকি' বলে বর্ণনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একটা হুমকি থাকলেও গত আট বছরে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে গেল এটি।

এর আগে গত শুক্র ও শনিবার তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

জাপানের আকাশসীমা দিয়ে ক্ষেপণাস্ত্র অতিক্রমের এ ঘটনায় দেশটির উত্তরাঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘এটা একটা ভয়ানক কর্মকাণ্ড ও নজিরবিহীন ঘটনা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর বিশাল হুমকি’।

তিনি বলেছেন জাপানের নাগরিকদের সুরক্ষায় তাঁর সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি পূর্বদিকের একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এরপর এটি জাপানের আকাশের ওপর দিয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ