রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৭, নিচে আটকে আছে অনেকেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধংসস্তুপের নিচে ৪০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে সকালে শহরের ভেন্ডি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ একথা জানিয়েছে। ব্যস্ত ওই বাজার এলাকার মাওলানা শওকত আলী রোডের পুরনো ওই ভবনটিতে দুই ডজনেরও বেশি লোক বাস করতো বলে জানা গেছে। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা। উদ্ধারকাজে সহায়তা করছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, এখন পর্যন্ত তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে, শনিবার মুম্বাইয়ের চান্দিভালি এলাকায় বাড়ি ধসে মৃত্যু হয়েছিল ছয়জনের। এবছর বর্ষা শুরুর আগেই ৭৯১টি পুরনো বাড়িকে বিপজ্জনক ঘোষণা করেছিল বৃহমুম্বাই পৌরসভা।

তাদের আশঙ্কা গত দু’দিনের প্রবল বর্ষণের ফলেই ধসে পড়েছে বাড়িটি। এছাড়া গত ২৫ জুলাই মুম্বাইয়ের ঘাটকোপারে ভেঙে পড়েছিল একটি চারতলা বাড়ি। এই ঘটনায় মারা গিয়েছিলেন সাতজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ