শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মেহেদির রঙে পুড়ল সাত বছরের শিশুর হাত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নানা উৎসবের সঙ্গে যেন মেহেদির নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। শিশুরাও অহরহ মেহেদি ব্যবহার করছে। কিন্তু বাজার থেকে কেনা মেহেদির কারণে যে বিপদ হতে পারে, তা সম্পর্কে অনেকেই জানেন না। যদিও বাজার থেকে কেনা নিম্নমানের মেহেদির কারণে অনেকেরই ত্বকে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি এমন এক ঘটনা দেখা গেছে মিশরে। যুক্তরাজ্যের সাত বছরের শিশু মেডিসন গালিভার সেখানে বেড়াতে গিয়ে শখ করে পার্লারে মেহেদি লাগায়। এরপর সে শিশুর ত্বকে দেখা যায় মারাত্মক প্রতিক্রিয়া।

বিষাক্ত মেহেদির রঙে তার হাত এমনভাবে ফোস্কা পড়ে যায় যে, তাকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়।

জানা যায়, বাজার থেকে কেনা মেহেদিটিতে ছিল বিষাক্ত রাসায়নিক। আর সে কারণেই হাতে লাগানোর পর থেকেই তার ত্বকে শুরু হয় বিরূপ প্রতিক্রিয়া। প্রথমে চুলকানি এবং তা পরে প্রচণ্ড যন্ত্রণায় রূপ নেয়।

বাজার থেকে কেনা মেহেদি নামের রাসায়নিক থেকে এ ধরনের সমস্যায় অনেকেই পড়েন। বাস্তবে বাজারের অনেক প্যাকেটে মেহেদির নামগন্ধই থাকে না। এ কারণে এসব সমস্যা হয়।

তাহলে নিরাপদে মেহেদি লাগানোর উপায় কী? এ প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, বাজার থেকে কেমিকেলযুক্ত পেস্ট মেহেদি নয় বরং তাজা মেহেদি লাগান। এখন বাজারেই পাওয়া যায় মেহেদির পাতা। সেগুলো নিয়ে বাসায় বেটে তারপর তা লাগান। এর রং যদি গাঢ় না হয় তাহলে সেজন্য ব্যবস্থা রয়েছে। কিন্তু বাজারের কেমিকেলযুক্ত মেহেদি এড়িয়ে চলুন। সূত্র : ডেইলি মেইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ