রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

মার্কিন বিমান হামলায় ইরাক সিরিয়ায় নিহত ৬১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া হারুন : মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় নতুন করে ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের বিমান হামলায় নতুন করে ৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইরাক ও সিরিয়ায় কথিত এ জোট উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আ্ইএস-র বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও তাদের বিমান হামলায় দু দেশে এ পর্যন্ত শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং তারই অংশ হিসেবে নতুন করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। মার্কিন নেতৃত্বাধীন জোট গতকাল (শুক্রবার) এক বিবৃবিতে নতুন হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছে।

আ্ইএস-র বিরুদ্ধে বিমান হামলা চালাতে গিয়ে পশ্চিমাদের হাতে এ পর্যন্ত দু দেশে ৬৮৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যম দাবি করে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বহুগুণ বেশি । ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট সন্ত্রাসী গোষ্ঠী আ্ইএস-র বিরুদ্ধে বিমান হামলার দাবি করে আসছে।  কিন্তু এ পর্যন্ত তাদের হামলায় আ্ইএস বড় কোনো ক্ষতি হতে দেখা যায় নি। বরং এ জোটের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার বিস্তর অভিযোগ রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ