রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

রাশিয়ার ৩ কূটনৈতিক স্থাপনার দখল নিলো আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমেরিকায় অবস্থিত রাশিয়ার ৩ টি কূটনৈতিক স্থাপনার দখল নিয়েছে দেশটির সরকার। রাশিয়ার তীব্র প্রতিবাদ উপেক্ষা করেই মার্কিন সরকার স্থাপনাগুলোর দখল নিয়েছে।রাশিয়া বলেছে, মার্কিন সরকার বলদর্পী নীতি অনুসরণ করছে এবং এ ঘটনা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

গতকাল (শনিবার) স্যান ফ্যান্সিসকো, ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে অবস্থিত রাশিয়ার ৩ টি বাণিজ্য মিশন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়ার পর আমেরিকা এসব মিশনের দখল নেয়।

গত মাসে রাশিয়া ৪৫৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার পর ওয়াশিংটন এ পদক্ষেপ নিল।

গত জানুয়ারি মাসে আমেরিকাও বহুসংখ্যক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল।

ওয়াশিংটনে রুশ দূতাবাসের মুখপাত্র নিকোলাই লাখোনিন সাংবাদিকদের জানান, রাজধানী ওয়াশিংটনে বাণিজ্য মিশনের কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেয়া হয়েছে।

আমেরিকায় রুশ বাণিজ্য মিশনের প্রধান আলেকজান্ডার স্টাডনিকও একই অভিযোগ করে বলেছেন, আমেরিকা এসব ভবনের ওপর থেকে কূটনৈতিক নিরাপত্তা তুলে নিয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ