রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

সু চির নোবেল কেড়ে নিতে সাড়ে ৩ লাখ আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের ‘গণতন্ত্রকামী’ নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার ফিরেয়ে নেয়ার দাবিতে শুরু হওয়া অনলাইন পিটিশনে এরই মধ্যে স্বাক্ষর করেছেন প্রায় ৩ লাখ ৭৮ হাজার মানুষ।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান হত্যা-নির্যাতনে সু চির নির্লিপ্ততা ও তার সরকারের রোহিঙ্গা বিদ্বেষের পরিপ্রেক্ষিতে এ অনলাইন পিটিশন শুরু হয়েছে। শুক্রবার ৯টা পর্যন্ত চেঞ্জ ডট ওআরজি নামে একটি সাইটে এসব মানুষ স্বাক্ষর করেছেন।

বুধবার থেকে অনলাইনে এ পিটিশনে স্বাক্ষরের মাধ্যমে শান্তিতে পাওয়া সু চির নোবেল বাতিল করতে নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে আহ্বান জানানো হচ্ছে। প্রাথমিকভাবে ৫ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়, দুইদিন না যেতেই লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে স্বাক্ষরকারীদের সংখ্যা।

এই পিটিশনে স্বাক্ষরকারীদের দাবি, ১৯৯১ সালে মিয়ানমারের নেত্রী অং সান সু চি শান্তিতে যে নোবেল পুরস্কার পেয়েছেন তা নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান জব্দ করবেন অথবা ফেরত নেবেন। এদিকে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই পিটিশন; বিশেষ করে টুইটারে। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপেও অনেকেই শেয়ার করছেন পিটিশনে স্বাক্ষরের লিংক।

পিটিশনে নোবেল শান্তি পুরস্কার কমিটির চেয়ারম্যানের কাছে সু চির নোবেল জব্দ বা ফেরত নেওয়ার দাবির পাশাপাশি পুরস্কার বাবদ প্রাপ্ত ৬০ লাখ সুইডিশ ক্রোনাও ফেরত নেওয়ার দাবি উঠেছে। এরআগে গত ৫ সেপ্টেম্বর সু চির নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হবে কিনা কিংবা তা সম্ভব কিনা এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

২৫ আগস্ট রাখাইনে সহিংসতা ছড়িয়ে পড়ার পর দেড় লাখেরও রোহিঙ্গা মুসলিম ও কিছু সংখ্যক হিন্দু বাংলাদেশে পালিয়ে আসার ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে মিয়ানমার।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ