শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আইএসের হামলায় মিশরে ১৮ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইসলামিক স্ট্যাট সদস্যদের হামলায় মিশরের সিনাই উপত্যকায় ১৮ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইসলামিক স্ট্যাট ওই হামলার পরই ‘আমাক’ ওয়েবসাইটের মাধ্যমে দায় স্বীকার করে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় সিনাই উপত্যকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় আইএস সদস্যরা। বোমা হামলার সঙ্গে সঙ্গে আইএস সদস্যরা বন্দুক নিয়ে গাড়িতে থাকা সেনাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে সাথে সাথে প্রাণ হারান ১৮ জন।

এর আগে গত জুলাই মাসে সেখানে আরেক হামলায় ২৩ জন নিহত হয়।

সোমবার নিহতদের মধ্যে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এছাড়া একজন কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এ হামলায় নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সরকারি কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ