শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গৌতম বুদ্ধ থাকলে মুসলিমদের সাহায্য করতেন: দালাইলামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তিব্বতের আধ্যাত্মিক ধর্মগুরু দালাইলামা বলেছেন, ‘গৌতম বুদ্ধ থাকলে তিনি রোহিঙ্গাদের সাহায্য করতেন।’

আর বিষয়টি নিয়ে তিনি নিজের 'খুবই দুঃখিত' হওয়ার কথাও বলেন।

গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী ও রাখাইন বৌদ্ধদের হত্যাযজ্ঞের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

রোহিঙ্গাবিরোধী চলমান ওই সহিংসতায় এ পর্যন্ত ৩ লাখ রোহিঙ্গা দেশটি ছেড়ে পালিয়ে গেছে এবং আরো পালাচ্ছে। রাখাইনে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলিম বসবাস করতেন।

তিনি বলেছেন, 'ওই লোকগুলো...তুমি দেখছ...মুসলিমদের নিপীড়ন করছে...তাদের স্মরণ করা উচিত, গৌতম বুদ্ধ এমন পরিস্থিতিতে, অবশ্যই ওই গরীব রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করতেন। '

'সুতরাং এখন, আমি অনুভব করছি...খুবই দুঃখ...খুবই দুঃখ,' বললেন দালাইলামা।

সূত্র : হিন্দুস্তান টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ