শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

নদীর পাড় ধসে পদ্মায় ৩ লঞ্চডুবি, নিখোঁজ ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নদীর পাড় ধসে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় লঞ্চের উপর পড়ে তিনটি লঞ্চ ডুবে গেছে। এতে ২০ জনের মতো নিখোঁজ হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে ওয়াপদা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে প্রশাসন।

জানা গেছে, ওয়াপদা ঘাট এলাকায় পাঁচটি লঞ্চ নোঙর করা ছিল। নদীতে প্রবল স্রোত থাকায় নদী পাড়ের মাটির বিরাট অংশ ধসে তিনটি লঞ্চের উপর পড়ে যায়। এতে লঞ্চ তিনটি ডুবে গেলে ২০ জনের মতো নিখোঁজ থাকে বলে স্থানীয়দের ভাষ্য।

লঞ্চডুবির বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, আজ (সোমবার) গভীর রাতে ৪টি লঞ্চ ওয়াপদা চেয়ারম্যান ঘাট টার্মিনালে এসে ভিড়ে। ভোরের দিকে পদ্মা নদীতে প্রচুর স্রোত থাকায় টার্মিনাল থেকে ছিড়ে নড়িয়া-২, মৌচাক-২, মহানগর নামে তিনটি লঞ্চ পদ্মা নদীতে তলিয়ে যায়।

এ ঘটনায় পাঁচযাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও, যাত্রী ও লঞ্চ স্টাফসহ কতজন নিখোঁজ রয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা উদ্ধারের চেষ্টা করছি।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ইতোমধ্যে উদ্ধার কাজের জন্য মাওয়া ঘাট থেকে ডুবুরি দল এবং নারায়ণগঞ্জ থেকে জাহাজ প্রত্যয় রওনা দিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ