রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

‘পলাতক’ আসামির তালিকা থেকে আল্লামা কারজাভির নাম বাদ দিয়েছে ইন্টারপোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল পলাতক আসামীদের তালিকা থেকে বিশ্ববরেণ্য ইসলামিক চিন্তাবিদ আল্লামা ইউসুফ আল কারজাভি নাম বাদ দিয়েছে। আরব মানবাধিকার সংস্থার গত শনিবার এ ঘোষণা প্রদান করে।

২০১৩ সালের মিসরের গণ অভ্যুত্থানের সময় ইসলামপন্থীদের সমর্থন দেয়ায় আল্লামা ইউসুফ কারজাভির উপর ক্ষুব্ধ হয় এবং তার বিরুদ্ধে খুন ও লুণ্ঠনের গ্রেফতারি পরোয়ানা জারি করে মিসরের সামরিক আদালত। তিনি বর্তমানে কাতারের আশ্রয়ে রয়েছে।

আরব মানবাধিকার কমিশন বলেছে ইন্টারপোল এ প্রমাণ পেয়েছে যে, ওই সময় আল্লামা কারজাভি মিসরে ছিলেন না।

কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ জামিল ইন্টারপোলের এ সিদ্ধান্তকে মিসরীয় সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, কায়রোর অনুরোধে ২০১৪ সালে আল্লামা কারজাভির বিরুদ্ধে রেড-এলার্ট জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ