শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ৪০ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার গেলেন বাংলাদেশে নিযুক্ত ৪০ দেশের রাষ্ট্রদূত।

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ আসনের প্লেনটি ছেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সবাইকে ভাড়া করা প্লেনে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও থাকছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তারা বিশেষ বড় বাসে করে আশপাশ পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।

পরে বিকেল পৌনে ৫টায় তাদের ওই প্লেনে করেই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ