শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতা ও সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। গ্রেফতার এড়াতে তাকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ রূপির স্যিউরিটি বন্ড জমা দিতে বলেছে কমিশন। যথাসময়ে আদালতের নোটিশের উত্তর না দেয়ায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তেহরিক-ই ইনসাফের দলচ্যুত নেতা আকবর এস বাবর ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এই মামলার শুনানিতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে বলা হয়।
ইমরান খান প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পরিচালনায় নির্বাচন কমিশনের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেন।
তবে গত আগস্টের ১০ তারিখ আদালত ঘোষণা করে যে, এই অবমাননা শুনানির আইনি এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। আনুষ্ঠানিকভাবে ২৩ আগস্টের মধ্যে কারণ দর্শাওয়ের নোটিশের জবাব দিতে বলা হয়।
ইমরান খান নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে যার প্রেক্ষিতে তার আইনজীবী নির্বাচন কমিশনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তবে পিটিআই চেয়ারম্যান একটি টিভি সাক্ষাতকারে বলেন, তার আইনজীবী নিজে থেকে ক্ষমা চেয়েছেন কিন্তু তিনি ক্ষমা চাননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ