শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রোহিঙ্গাদের জন্য ১৪ টন ত্রাণ পাঠাল মরক্কো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ১৪ টন ত্রাণ পাঠিয়েছে মরক্কো। দেশটির একটি কার্গো বিমান বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম পৌঁছেছে।

জানা গেছে, ১৪ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, ওষুধ, শিশুখাদ্য, ম্যাট্রেস এবং চাল।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান ত্রাণ গ্রহণ করেন। সেগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

হাবিবুর রহমান আরও জানান, বেলা দেড়টার দিকে ভারত থেকে ত্রাণবাহী আরেকটি উড়োজাহাজ আসছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেটি গ্রহণ করবেন।

ত্রাণ প্রসঙ্গে মরক্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নির্যাতিত রোহিঙ্গা মুসলিদের দুঃখ দূর করতে রাজার নির্দেশে এই সহায়তা পাঠানো হয়েছে।

রোহিঙ্গাদের রক্ষায় বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তার প্রতি সমর্থন ও বাংলাদেশের প্রচেষ্টাকে সাধুবাদও জানানো হয়।

সন্ধ্যা সাতটার দিকে রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে।

আগামীকাল শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ও ভারত থেকে একটি ত্রাণবাহী উড়োজাহাজ আসবে বলেও জানান তিনি।

মরক্কোর নির্বাচনে ক্ষমতাসীন ইসলামপন্থিদের জয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ