শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নওয়াজ শরিফের জন্য ফের দুঃসংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: পানামা পেপার্স কেলেঙ্কারিতে ক্ষমতা হারানো সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য আরেকটি দু:সংবাদ। দুর্নীতির মামলায় নওয়াজ শরিফকে ‘প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য’ ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

এর ফরে দেশটির সাবেক এ প্রধানমন্ত্রীর ‍সামনে আর কোনো আশা জিইয়ে থাকল না। অবশ্য রিভিউ আবেদন করার পর ভেবেছিলেন রায় তার পক্ষেই থাকবে।

বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ শুক্রবার এই রায় দেয়।

এই রায়ের ফলে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ৬৭ বছর বয়সী নওয়াজ শরিফের এমপি পদে থাকা অবৈধই থাকল। সেসঙ্গে নওয়াজ, তার মেয়ে মরিয়ম, জামাতা সফদর এবং এই পরিবারের সাবেক হিসাব রক্ষক ইসহাক দারকে এখন দুর্নীতির অভিযোগে নিয়মিত মামলার মুখোমুখি হতে হবে।

দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত ২৮ জুলাই সর্বসম্মত এক রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য পদে থাকার অযোগ্য ঘোষণা করে।

নওয়াজ শরিফ বরাবরই দুর্নীতির এই অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে আদালতের রায়ের পরপরই তিনি পদত্যাগ করেন এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তার দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা শহিদ খাকান আব্বাসি। ডন

যে কারণে পতন হয়েছিল নওয়াজ শরিফের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ