বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গাদের মাঝে সামাজিক সংগঠন মশালের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আর্তমানবতার আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসায় মনুষ্যত্বের দাবি। এ দাবি পূরণে এবং দেশ-দশের উন্নতি, সেবা, সমৃদ্ধির স্বপ্ন নিয়ে এগিয়ে এসেছেন চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া’র প্রত্যয়দীপ্ত একঝাঁক প্রাক্তন কৃতি শিক্ষার্থী।

তাদেরই গড়া সামাজিক সংগঠন ‘মশাল’র উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কক্সবাজার থেকে টেকনাফ ভাংগারমুখ পর্যন্ত (শামলাপুর, লেদা, বালুখালী, থানখালী, উখিয়া, টেংখালী, হ্ণীলা, ভাংগারমুখসহ) সংক্ষিপ্ত পরিসরে মায়ানমারে সীমাহীন নির্যাতন, নিপীড়ন, উচ্ছেদাক্রমনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী ও নগদ অর্থসহায়তা প্রদান করা হয়।

সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাহমুদ মুজিব আওয়ার ইসলামকে জানান, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মশাল আগামীতেও এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। আর্তমানবতার পাশে থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ