শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

২৪টি টাইফুন যুদ্ধবিমান কিনছে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ব্রিটেনের কাছ থেকে ২৪টি টাইফুন যুদ্ধবিমান কিনছে কাতার।

আল-জাজিরা এর তথ্য অনুযায়ী, রোববার কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আর আতিয়াহ এবং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন এ সংক্রান্ত একটি চুক্তিপত্রে সই করেন।

প্রথমবারের মতো ব্রিটেনের সঙ্গে প্রতিরক্ষা খাতে কোনো চুক্তি সই করলো দোহা। এর ফলে দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক যেমন জোরদার হবে তেমনি উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাড়বে বলে আশা প্রকাশ করেন ফ্যালন।

তবে এই বিমানগুলোর মূল্য গণমাধ্যমের সামনে গোপন রাখা হয়েছে। তবে এর দাম ২’শ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাইফুন মডেলের এই শক্তিশালী বোমারু বিমানগুলো মূলত ব্রিটিশ প্রতিরক্ষা দল বিএই সিস্টেমস, ফ্রান্সের এয়ারবাস এবং ইতালির ফিনমে-শানিকা এই তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ করে থাকে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ