শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধ করা হোক: জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ দাবি জানান।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনে বর্ণবাদের অবসান ঘটাতে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। কিন্তু ইসরাইলিরা সবখানে অবস্থান করছে এবং তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে অচল করে দিচ্ছে। এ সময় তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি নির্মাণের নিন্দা জানান।

তিনি আরো বলেন, আমাদের নাগরিকদের বিরুদ্ধে চলমান হুমকির মুখে আমরা ফিলিস্তিনি জনগণ বসে থাকতে পারি না। ইসরাইলের বর্ণবাদী আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে আমরা আমাদের জাতীয় অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা বিকল্প পদক্ষেপ নেব। তবে যে বিকল্প পদক্ষেপই আমরা নেব তা হবে শান্তিপূর্ণ।

গত বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করেছিল যাতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু তা আজও বাস্তবায়ন করা হয় নি। এ প্রসঙ্গে মাহমুদ আব্বাস বলেন, যদি জাতিসংঘ এ প্রস্তাব বাস্তবায়ন না করে তাহলে কে করবে? এ বিষয়ে ইসরাইলের কোনো সদিচ্ছা নেই বরং এটি জাতিসংঘেরই দায়িত্ব।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ