শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নিজ ছেলেকে গুলি করে মারবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত নির্বাচনের পূর্বে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি ঘোষণা করেন মাদক চোরাচালানিদের ধরতে পারলে গুলি করে মারবেন তিনি। এবার মাদক চোরাচালানের অভিযোগ উঠেছে তার নিজের ছেলের ব্যাপারে। নিজের ছেলের ব্যাপারেও কঠোর অবস্থানে রয়েছেন তিনি। ঘোষণা করেছেন, অভিযোগ প্রমাণিত হলে নিজের ছেলেকে গুলি করে মেরে ফেলবেন তিনি।

বিরোধীদলীয় একজন পার্লামেন্ট সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি মাসে প্রেসিডেন্টের ছেলে পাওলো দুতার্তের বিরুদ্ধে সিনেটে তদন্ত শুরু হয়েছে।

অভিযুক্ত ছেলের বয়স ৪২। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন চীনা মাদক ব্যবসায়ীকে চীন থেকে বিপুল পরিমাণ মাদক পাচার করতে সহায়তা করেছিলেন।

ম্যানিলায় প্রেসিডেন্ট প্যালেসে সরকারি কর্মকর্তাদের সামনে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমি আগেই বলেছিলাম, যদি আমার কোনো সন্তান মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের মেরে ফেলুন। যাতে মানুষ আমাকে তাদের কথা বলতে না পারে। আমি পুলংকে (ছেলের ডাকনাম) বলেছি, যদি তুমি সত্যি দোষী হও, তবে আমার আদেশে তোমাকে মেরে ফেলা হবে। আর যারা তোমাকে মারবে, আমি তাদের রক্ষা করব।’

ফিলিপাইনে চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দেশ থেকে মাদক নির্মূল করার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন ৭২ বছর বয়সী দুতার্তে । নির্বাচিত হলে প্রয়োজনে তিনি এক লাখ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে হত্যা করার অভূতপূর্ব অভিযানের প্রতিশ্রুতি দেন।

গত বছরের মাঝামাঝি সময়ে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত পুলিশ মাদকবিরোধী অভিযানে তিন হাজার আট শর বেশি লোককে হত্যা করেছে। এ ছাড়া বিচারবহির্ভূতভাবে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ