শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯৫ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় বেসামরিক সংস্থার প্রধান লুইস ফিলিপ পুন্তে এ তথ্য জানিয়েছেন।

রাজধানী মেক্সিকো সিটিতেই ১৫৫ জন নিহত হয়েছেন। এছাড়া আশপাশের এলাকাগুলো থেকে আসা মৃতের সংখ্যায় দ্বিতীয়তে রয়েছে মোরেলসে ৭৩ জন, আর পুয়েবলায় ৪৫ জন। দক্ষিণাঞ্চলীয় অক্সাকা ও গুয়েরিরো থেকেও মৃতের তথ্য পাওয়া গেছে।

এছাড়া, ধসে পড়া ভবনগুলোতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে একটি কারখানার ধসে পড়া ভবনের নিচ থেকে ভূমিকম্পের দুই দিনের বেশি সময় পরও দুইজনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আর কারো জীবিত থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন পুন্তে।

উদ্ধার অভিযানে স্থানীয় উদ্ধারকর্মীরা ছাড়াও জাপান, ইসরায়েল, এল সালভাদর, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল অংশ নিয়েছে।

এ ব্যাপারে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন। তিনি জরুরি ভিত্তিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হাসপাতালে উদ্ধার অভিযান চালানোর এবং রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন।

গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ১২০ কিলোমিটার দূরে পুয়েবলা স্টেটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পরপরই প্রাণহানির তথ্য আসতে শুরু করে। শেষ খবর পর্যন্ত এ সংখ্যা ২৯৫ বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ