রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রোহিঙ্গারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী: ত্রাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমার থেকে আগত নির্যাতিত রোহিঙ্গারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গারা শরণার্থী নয়, তারা ‘অনুপ্রবেশকারী’। এমনকি বাংলাদেশে আশ্রিত অবস্থায় যেসব সন্তান জন্মগ্রহণ করছে তাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে জন্মসনদ দেয়া হচ্ছে।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউএনএইচসিআর এর শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়কেন্দ্র এলাকায় অবকাঠামোগত উন্নয়নে ৩৫ কোটি টাকা দিচ্ছে। এই টাকা দিয়ে দ্রুত রাস্তাঘাট নির্মাণ করা হবে। রোহিঙ্গাদের জন্য সাময়িক বরাদ্দ কুতুবপালং ও বালুখালীর ২০০০ একর জমিতে এসব রাস্তাঘাট হবে।

জাতিসংঘের এই সংস্থাটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যসহ মানবিক অন্যান্য বিষয়ে সক্রিয় সহযোগিতা করার এবং পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ