শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পশ্চিম তীরে তিন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : ফিলিস্তিনের পশ্চিম তীরে একজন ফিলিস্তিনির আক্রমণে তিনজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। নিরাপত্তা রক্ষীদের আক্রমণে ফিলিস্তিনিরও মৃত্যু হয়েছে।

ইসরাইলি পুলিশ বলছে, ওই আক্রমণকারী একটি ইসরায়েলি বসতিতে কাজ করতো এবং বসতিতে ঢোকার গেটের দিকে এগিয়ে যাবার সময় তার গতিবিধি সন্দেহের উদ্রেক করে।

ফিলিস্তিনি লোকটিকে থামানোর চেষ্টা করলে সে খুব কাছে থেকে গুলি চালায়, তাতে দুজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী এবং একজন সীমান্ত পুলিশ নিহত হয় ।

এর পর নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে সে নিজেও মারা যায়। নিহত ফিলিস্তিনির নাম নিমার জামাল।

পশ্চিম তীরএবং পূর্ব জেরুসালেমে ১৪০টি বসতিতে ৬ লাখের বেশি ইহুদি বাস করে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।

মার্কিন দূত জেসন গ্রিনব্লাট জেরুসালেম সফরকালে এ ঘটনা নতুন উত্তেজনা তৈরি করেছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ