শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সিরিয়ায় বিমান হামলা, শিশুসহ নিহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে বিমান হামলায় চার শিশুসহ ২৮ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) শনিবার এ দাবি করেছে। খবর- আলজাজিরার।

সংস্থাটি জানায়, তুর্কি সীমান্তের কাছাকাকি আরমানাজ গ্রামে এই হামলা চালানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।

সিরিয়ার অবজারভেটরি জানায়, প্রথম হামলার পর হতাহতদের খোঁজা ও উদ্ধারকাজ চালানোর সময় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

ডক্টরস উইদাউট বর্ডার্স বলেছে, শহরটিতে বোমা বর্ষণের ফলে হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় অনেক বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিলো। তবে রুশ ও সিরীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি অস্বীকার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ