শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সৌদি কোম্পনিগুলো নারী চালক নিয়োগ দেবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে কার রেন্টাল কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে নারী গাড়ি চালকদের নিয়োগ দেওয়া হবে। গত সপ্তাহে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটিতে নারীদের গাড়ি চালনার অনুমতি দিয়ে এক ডিক্রি জারির পর ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নারী চালকদের বিপুল চাহিদা সৃষ্টি হয়েছে।

আরব নিউজকে জেদ্দার আরাফাত রিক্রুটমেন্ট’এর আলম রাজ্জাক এর বরাত দিয়ে জানায়, সরকার এক্ষেত্রে বিধি প্রণয়নের পর এখাতে প্রবাসী নারী চালকদের কর্মসংস্থানের বিপুল চাহিদা সৃষ্টি হবে। নিয়োগ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে চিন্তা করছে। কয়েক মাসের মধ্যে এ ব্যাপারে সুনির্দিষ্ট বিধিমালার জন্যে আমরা অপেক্ষা করছি।

কার বুকিং এ্যাপ কারিম’এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ এলিয়াস একই ধরনের মন্তব্য করে বলেন, এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই, শুধু আমার প্রতিষ্ঠান ১ লাখ নারী চালক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আব্দুল্লাহ এলিয়াস বলেন, সৌদি পরিবারগুলোর ছেলেমেয়ে ও অন্যান্যদের স্কুল ও বিভিন্ন স্থানে আনা নেওয়ার জন্যে প্রবাসী নারী গাড়ি চালকদের প্রয়োজন পড়বে।

এদিকে সৌদি প্রিন্সেস নোরা বিন আব্দুর  রহমান ইউনিভার্সিটি ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে। টুইটার এ্যাকাউন্টে এ ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়টি বলছে, এ ব্যাপারে সুনির্দিষ্ট বিধি বিধান এলেই তারা দিক নির্দেশনা মেনে নারীদের প্রশিক্ষণ দিতে শুরু করবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ