শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

লম্বা গোঁফ রাখায় মারধর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গুজরাটের গাঁধীনগরের পাশে একটি গ্রামে দুটি পৃথক ঘটনায় রাজপুর সম্প্রদায়ের মানুষরা দুইজন দলিতকে মারধর করেছে বলে অভিযোগ। দলিতদের অপরাধ, গোঁফ রেখেছিলেন তারা।

এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মাসের ২৫ ও ২৯ তারিখে কলোল তালুকের লিম্বোদরা গ্রামে পৃথক দুইটি ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম ভরত সিংহ বাঘেলা। স্থানীয় আইনের ছাত্র কৃপাল মহেরিয়াকে তিনি মারধর করেছেন বলে অভিযোগ।

কৃপালের দাবি, রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঘেলা তাকে বলেন, শুধু গোঁফ রাখলেই কেউ রাজপুত হয়ে যায় না। তিনি গুরুত্ব না দেওয়ায় লাঠিপেটা করা হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর কৃপালকে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘেলাকে গ্রেফতার করেছে পুলিশ।

এই লিম্বোদরা গ্রামেই ২৫ তারিখ এমনই আর একটি ঘটনা ঘটে। অভিযোগ, পীযূষ পারমার নামে এক যুবককে মারধর করেছে রাজপুতরা।

পুলিশ জানিয়েছে, পীযূষের অভিযোগ, একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। তখন গ্রামের কয়েকজন যুবক ঘিরে ধরে মারধর করেন তাকে। কারণ সেই এক, গোঁফ রেখেছিস যে! তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। সূত্র: এবিপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ