শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘ট্রাম্পের টুইট তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে পারে’ এমনটাই মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ রিপাবলিকান নেতা সিনেটর বব করকার।

রবিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বব করকার। এর আগেও করকার বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের জরিপে দেখা গেছে, গ্রামেও প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা দিনদিন কমছে।

সিনেটর বব করকার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প টুইটের মাধ্যমে মানুষের মধ্যে আতংক তৈরি করছেন। তিনি প্রেসিডেন্সিকে ‘রিয়েলিটি শো’ মনে করছেন। তিনি অ্যাপ্রেন্টিসের (শিক্ষানবিশ) মতো ভূমিকা পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন।

‘হোয়াইট হাউস যেন একটি ‘প্রাপ্তবয়স্কদের ডে কেয়ার সেন্টার’ এ পরিণত হয়েছে’ বলেও মন্তব্য করেন করকার।

রয়টার্সের জরিপে দেখা যায়, সেপ্টেম্বরে গ্রামের ৪৭ ভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করছেন না। আর ৪৭ভাগ সমর্থন করছেন। অথচ ক্ষমতার প্রথম চার সপ্তাহে ৫৫ ভাগ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এখন অবৈধ অভিবাসী ইস্যুতেও তিনি গ্রামের অনেকের সমর্থন হারাচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ