শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৬০ লক্ষ টাকার ত্রাণ দিয়েছে গওহরডাঙ্গা বোর্ড ও খাদেমুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা, গোপালগঞ্জের নেতৃবৃন্দ।

বোর্ডের চেয়ারম্যান ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীনের নির্দেশে খাদেমুল ইসলাম বাংলাদেশের ত্রাণ কমিটির সদস্যরা ২৬ সেপ্টেম্বর বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ পৌঁছান।

সেখানে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণের পাশাপাশি কুতুপালং, থ্যাংখালি, বালুখালি ও পলংখালি ক্যাম্পে ৫টি মসজিদ, ৩টি মক্তব, শতাধিক স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে।

নির্মিত মসজিদগুলোর নামকরণ করা হয়েছে মোজাহেদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব (রহ.)-এর নামে। শিশু শিক্ষার প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে খাদেমুল ইসলাম মক্তব।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রীতে ছিল- সোলার বিদ্যুৎ প্যানেল, ক্যাম্পের জন্য তাঁবু, নগদ অর্থ, শুকনো খাবার, পানি ও বিধবাদের জন্য সেলাই মেশিন, বিশুদ্ধ পানির জন্য টিউবয়েল।

গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের ত্রাণ কমিটির সদস্যরা টেকনাফের নাফ নদী পার হয়ে আসা রোহিঙ্গাদের বিল পারাপারের জন্য শাহপরীর দ্বীপ প্রান্তে এবং নয়াপাড়া প্রান্তে আলাদা চারটি’ বাঁশের সাঁকোও নির্মাণ করেন।

টানা সাত দিন টেকনাফে অবস্থান করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সরকার অনুমদিত বিভিন্ন ক্যাম্পে পৌঁছানোর জন্য ট্রাক, বিশেষ পিকাপ ভ্যান ও সিএনজির ব্যবস্থা এবং নতুন রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সেবা দেওয়া হয়।

সব মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ কাজ পরিচালনা করেন, মুফতি ওসামা আমীন, মুফতি হুজায়ফা আমীন, মাওলানা সাখাওয়াত হুসাইন, মাওলানা শিহাবুদ্দীন, মাওলানা আবুল কালাম, মাওলানা ঝিনাত আলী, মুফতি মোস্তাফা কাসেম, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি মুঈনুদ্দীন, মুফতি ইমরান হোসেন, মাওলানা ওয়াহিদুজ্জামান, মুফতি মুফিজুর রহমান, মাওলানা আবদুল কাদের, আবিদ শেখ, মাওলানা আবুল ফাতাহ, মাওলানা নুরুল আলম, মুফতি মনিরুল ইসলাম, মুফতি শহিদুল ইসলাম, মাওলানা হাদিউজ্জামান, মুফতি মাকসুদুল হক ও মুফতি মোহাম্মদ তাসনীম। বিজ্ঞপ্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ