রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ভোট দেয়া মানুষের অধিকার, তা প্রতিষ্ঠার জন্য কাজ করছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট দেয়া মানুষের মৌলিক অধিকার। আমরা তা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।
 
তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেটা আমরা চাই।
 
আজ সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি বলেন, আমরাই জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। মানুষ তার ভোটের অধিকার, তার সাংবিধানিক অধিকার যেন স্বাধীন ভাবে প্রয়োগ করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এটা আমরা নিশ্চিত করতে চাই।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সভাপতিত্ব করছেন। যৌথসভায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ