মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি বন্ধ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মজলুম রোহিঙ্গা মুসলমানেরা বর্বরতার শিকার হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমাদের ঈমানী ও মানবিক কর্তব্য হলো তাদের সর্বাত্মক সহযোগিতা করা এবং তাফিরে যাওয়া পর্যন্ত সম্মানের সাথে আশ্রয় দেয়া।

তিনি বলেন, এক শ্রেণির মানুষ ‘রোহিঙ্গা’ শব্দটিকে হেয় প্রতিপন্ন করে গালিতে পরিণত করেছে যা অত্যান্ত বেদনাদায়ক। তারাতো আমাদের মত মানুষ। তাদেরওতো একসময় ব্যবসা-বাণিজ্য, সম্মান-সম্পদ সবকিছুই ছিল। আজ তারা বিপদের সম্মুখিন হয়ে আমাদের কাছে আশ্রয় নিতে এসেছে। সুতরাং তাদের সম্মান বজায় রাখা আমাদের কর্তব্য। সরকারকে এ ব্যাপারে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার খেলা চলছে। যা এদেশের তাওহিদী জনতা কখনোই প্রত্যাশা করে না। তিনি অতিসত্ত্বর এসব অপরাজনীতি বন্ধ করার আহ্বান জানান।

তিনি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আগামী ২৫ নভেম্বর, শনিবার, রাজধানীর কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৬ষ্ঠ অধিবেশনের বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বৈঠকে অন্যান্যদের উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূর, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।