রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ভারতে ২ ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করলেন শিক্ষিকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

দশম শ্রেণীর ২ ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করলেন শিক্ষিকা। জনা গেছে,  এক ছাত্রীর হারানো টাকা খুঁজে পেতে অপর দুই ছাত্রীকে সম্পূর্ণ নগ্ন করে ওই শিক্ষিকা।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের দামোহ জেলার রানি দুর্গাবতী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করে হয়রানির শিকার ওই দুই ছাত্রী।

স্থানীয় গনমাধ্যম সূত্রে জানা যায়,  স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর ৯০ টাকা (৭০ রুপি) হারিয়ে যায়। খুঁজে না পেয়ে সরাসরি এক শিক্ষিকার দ্বারস্থ হয় সে। অভিযোগ পেয়ে সব শিক্ষার্থীর ব্যাগ তল্লাশি করে দেখেন ওই শিক্ষিকা। তারপরও কিছু না পেয়ে তল্লাশির নামে ওই শ্রেণির দুই ছাত্রীকে সম্পূর্ণ বিবস্ত্র করেন তিনি।

হয়রানির শিকার ওই ছাত্রী বলছেন, জয়তী গুপ্তা নামের ওই শিক্ষিকা তল্লাশির জন্য তাদের সব পোশাক খুলতে বাধ্য করে। অর্থ উদ্ধার করতে না পেরে একপর্যায়ে তিনি জাদুবিদ্যার আশ্রয় নেওয়ারও হুমকি দেন। তবে ছাত্রীদের এ অভিযোগ অস্বীকার করেছেন জয়তী গুপ্তা।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা আজব সিং ঠাকুর দন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তাদের।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ