শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার শিক্ষার্থী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুছিয়ার শিক্ষার্থী দেলোয়ার হোসেন হৃদয় (২৫) কে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিফাতকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিয়াউল হক জানান, রিফাতের মুঠোফোন ট্র্যাক করে তাকে কিশোরগঞ্জের ভৈরব সেতুর টোলপ্লাজার কাছ থেকে আটক করা হয়। এছাড়াও বাকিদের আটকের জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক ছিবগাতুল্লার বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে মিছিলে অংশগ্রহণকারীরা সেখানে একটি মানববন্ধন করেন।

এতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহামান, দানিস মিয়া, সুজন মিয়া ছাড়াও পশ্চিম মেড্ডা এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, পূর্ব বিরোধের জের ধরে হৃদয়কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ