রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ভিয়েতনামে টাইফুন ডামরেইয়ের আঘাতে নিহত ২৯, নিখোঁজ ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওর ইসলাম ডেস্ক

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুন ডামরেইয়ের আঘাতে ২৯ জনের প্রাণহানি ও আরো ২৯ জন নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকালে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি এ কথা জানিয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় টাইফুনের আঘাতে প্রায় ২৩০টি মালবাহী ও মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ছাড়াও এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে, যার অধিকাংশই মধ্যাঞ্চলীয় কানহ হোয়া প্রদেশে অবস্থিত।

ঝড়ের আঘাতে আরো ৪৩ হাজারের বেশি বাড়িঘরের ছাদ উড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগে অনেকগুলো প্রদেশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর সিনহুয়ার।

ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় ডা নাং নগরীতে আজ সোমবার থেকে ছয় দিনব্যাপী এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। মিউনিসিপাল কর্তৃপক্ষ উদ্ভূত এই পরিস্থিতিতে অ্যাপেক সপ্তাহকে সামনে রেখে টাইফুন, বন্যা ও উঁচু ঢেউ এমনকি সুনামি মোকাবিলারও প্রস্তুতি নিয়েছে।

ডা নাং ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট জানিয়েছে, এই সম্মেলনে অ্যাপেকের শীর্ষ স্থানীয় ফার্মগুলোর প্রায় ১০ হাজার প্রতিনিধি ও ২ হাজার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ৩ হাজার সাংবাদিক অংশ নেবেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ