রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

শর্ত সাপেক্ষে মুক্তি মিলল পুজেমনসহ ৪ মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতালোনিয়ার স্বাধীনতার নায়ক কার্লোস পুজেমনকে মুক্তি দিয়েছে বেলজিয়ামের আদালত। তবে শর্ত হিসেবে ১৫ দিনে একবার আদালতে হাজিরা দিতে হবে তাকে।

সোমবার (৬ নভেম্বর) সকালে বেলজিয়ামের একটি আদালত তাকেসহ তার সরকারের চার মন্ত্রীকে মুক্তি দেয়।

এরা হলেন- কৃষিমন্ত্রী মেরিটজেল সেরেট, স্বাস্থ্যমন্ত্রী এন্টনি কমিন, সংস্কৃতিমন্ত্রী লুইজ পুইজ এবং শিক্ষামন্ত্রী ক্লারা পনসাতি।

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে রবিবার (০৫ নভেম্বর) সকালে বেলজিয়ামের ফেডারেল পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তারা। সে সময় তাদের সঙ্গে তাদের আইনজীবীরাও ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, স্পেন পুজদেমনের নামে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করলে আত্মসমর্পন করেন তিনি। এরপর ১৫ দিনে একবার আদালতে হাজিরা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়। বেলজিয়াম ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে বেলজিয়ামের আদালত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ