রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

যে কারণে চার্চে গিয়ে ২৬জনকে হত্যা করলো ক্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাশুড়ির সঙ্গে বিরোধের জেরেই ডেভিন ক্যালি টেক্সাসের চার্চে হামলা চালান বলে দাবি করেছে পুলিশ। নির্বিচার গুলি চালানোর আগ মুহূর্তেও শাশুড়ি জামাতার তর্ক বিতর্ক হয় বলে নিশ্চিত করেছেন তারা।
পুলিশের ধারণা, শাশুড়িকে হত্যা করতেই চার্চে হামলার পরিকল্পনা করে ক্যালি। যদিও ওই সময় চার্চে উপস্থিত ছিলেন না ক্যালির শাশুড়ি। সাদারল্যান্ড স্প্রিংসের ওই চার্চে এলোপাতাড়ি গুলিতে নিহত হয় অন্তত ২৬ জন। হামলার সময় ডেভিনের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে।
এদিকে, ডেভিনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে পুলিশ।
বলা হচ্ছে, পালানোর সময় পুলিশ ধাওয়া করলে ডেভিনের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। তাকে ধরতে গুলি ছোঁড়া হলেও পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করে ক্যালি।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলাকারী ক্যালিকে মানসিকভাবে অসুস্থ বলায় তীব্র ক্ষোভ জানিয়েছে মার্কিনীরা।
এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ