রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে লেবানন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ করেছে সৌদি আরব। লেবাননের শিয়া সশস্ত্র গ্রুগ হিজবুল্লাহ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এ যুদ্ধের সূচনা করেছে।

সৌদি আরবের উপসাগরীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী থামার আস সাবহান আল আরাবিয়া টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, লেবানন সরকার সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

সাবহান বলেন, সৌদি সমর্থিত লেবাননি রাজনৈতিক সাদ হারিরি তাদের  এ তথ্য প্রদান করেছেন।

গত শনিবার সাদ হারিরি ইরানের চাপে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তিনি ইরানের পক্ষ থেকে জীবনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেন।

সৌদি আরবের এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকট আরও গভীর হলো। ইরান ও সৌদি আরবের সংকট নতুন তাপমাত্রায়ে পৌছালো। যা ইতিমধ্যে সিরিয়া, ইরাক, বাহরাইন ও ইয়ামেনে ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয় নি লেবানন সরকার।

সূত্র : ডেইলি সাবাহ ও মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ