রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

পাকিস্তানে ইকবাল দিবসের ছুটি বাতিল: জনমনে ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
আওয়ার ইসলাম 

ভারত পাকিস্তানসহ পৃথীবিব্যাপী কবি সাহিত্যিকরা ইসলামিক দার্শনিক কবি আল্লামা ইকবালের জন্ম দিবস উপলক্ষ্যে ৯ নভেম্বরকে ‘উর্দু দিবস’ হিসেবে পালন করে থাকে৷

সবচে’ বেশি ধুমধামে উর্দু দিবস পালিত হয়ে আসছিলো পাকিস্তানে৷ কেননা, স্বাধীন পাকিস্তানের ধারণা তিনিই দিয়েছিলেন৷ আর উর্দু পাকিস্তানের সরকারি ভাষা৷

পাকিস্তানে প্রতিবছরই ইকবাল দিবস উপলক্ষ্যে ৯ নভেম্বর সরকারি ছুটি থাকে৷ কিন্তু এ বছর ওই ছুটি বাতিল করা হয়৷

দ্য ডেইলি পাকিস্তান উল্লেখ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আহসান ইকবাল এই দিনের ছুটি বাতিল ঘোষণা করেন৷এই ঘোষণায়,  উর্দুপ্রেমী ও ইকবাল ভক্তদের মাঝে অসন্তোষ বিরাজ করছে৷

এদিকে,  ছুটি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এর তীব্র নিন্দা জানিয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোচিত হয়েছে।

এর আগে তিন বছর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নেছার আলী খান ইকবাল দিবসের ছুটি বাতিল করেছিলেন৷ পরে আবার চালু হয়েছিলো৷ ভারতেও প্রতি বছর ইকবাল দিবস পালন করা হয়৷ তবে এখানো সরকারি ছুটি হয় না৷

সূত্র -দ্য ডেইলি পাকিস্তান-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ