রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সন্ত্রাসী সন্দেহে ১০১ জনকে আটক করেছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সন্ত্রাসী সন্দেহে তুরস্কের পুলিশ অন্তত ১০১ ব্যক্তিকে আটক করেছে। রাজধানী আংকারা থেকে এসব বক্তিকে আটক করা হয়।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনদোলু এর বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ২৫৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সে অনুযায়ী ২৫০টি স্থানে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ১০১ জনকে আটক করতে সক্ষম হয়। তবে এ অভিযান সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায় নি।

তুরস্ক দাবি করে থাকে, গত কয়েক বছরে তারা সন্দেহভাজন প্রায় পাঁচ হাজার দায়েশ সন্ত্রাসীকে আটক করেছে এবং বিশ্বের ৯৫টি দেশের নাগরিক হিসেবে তিন হাজার ২৯০ জনকে ফেরত পাঠিয়েছে।

মনে করা হচ্ছে- সিরিয়ায় উগ্র এ গোষ্ঠী যখন ভয়াবহ বর্বরতা চালিয়েছে তখন তুরস্কে যে সমর্থন দিয়েছিল তারই পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এসব সন্ত্রাসী তুরস্কে রয়ে গেছে।

অক্টোবর মাসের শেষ দিকে কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম জানিয়েছিলেন- আমেরিকা, কাতার, সৌদি আরব ও তুরস্কের সমন্বিত সমর্থন নিয়ে দায়েশে সিরিয়ায় তৎপরতা চালিয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ