শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মাওলানা সাদকে বাংলার জমিনে পা রাখতে দেওয়া হবে না: মাওলানা জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দীন তাওহিদ
উত্তরা থেকে

তাবলিগ জামাতের দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সা’দকে নিয়ে চলমান সংকট নিরসনের লক্ষ্যে  রাজধানীর উত্তরায় চলছে উলামা মাশায়েখ পরামর্শ সভা।

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণ।

অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, জীবন থাকতে মাওলানা সাদকে বাংলার জমিনে পা রাখতে দেওয়া হবে না।

এসময় তিনি ওলামায়ে কেরামকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি বলেন, ফকিরি হালের এই মেহুনতে কেউ শোডাউন করে আসা, সরাষ্ট্র মন্ত্রনালয়ে এ নিয়ে আলোচনা করার চেয়ে লজ্জাকর আর কিছু হতে পারে না।

দাওয়াত ও তাবলীগের পথ নির্ধারণী পরামর্শ সভার এক পর্যায়ে জুবানেদ আল হাবীব বলেন, এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের মুসলমানদের দিকে। তারা যে পদক্ষেপ নেয়, সেই পথেই চলবেন সারা বিশ্বের তাবলীগি কাজ।

উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের আয়েশা মসজিদে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে এ বৈঠক।

বৈঠকে উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি হিফজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসবেন না বলে জানা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ