শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২৩ শর্তে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকার জনসভার সম্মতি ইতোপূর্বে না দিলেও কিছুক্ষণ আগে ডিএমপি থেকে অনুমতিপত্র হাতে পেয়েছি।

সমাবেশের অনুমতি দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রত্যাশা করবো শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও প্রশাসনের কাছ থেকে আরও সহযোগিতা পাবো।’ এসময় সরকারি দলের নেতাদের চরম উস্কানির পরও শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

জনসভার অনুমতির শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যাবহার করা যাবে না, মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না, অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে লোক সমাগম করা যাবে না, উস্কানিমূলক বক্তব্য বা প্রচারপত্র বিলি করা যাবে না, সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন স্থানে যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, ৭ নভেম্বর উপলক্ষে ১২ নভেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোগে আগামীকালের সমাবেশ বিএনপি সফল করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ